বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

ইরানকে পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ করতে হবে: পিট হেগসেথ

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সামনে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘ভালো ও অর্থবহ চুক্তিতে’ পৌঁছানোর সুযোগ রয়েছে, তবে এজন্য তেহরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ করতে হবে। একসঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ ক্রমেই বিস্তৃত হয়ে বিশ্বব্যাপী প্রভাব ফেলছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের এই অবরোধের ফলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো এখন মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারির আওতায় রয়েছে। তার ভাষায়, ‘আমাদের অবরোধের পরিধি বাড়ছে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।’

এসময় তার পাশে থাকা শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইন জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের সব বন্দরে কঠোর অবরোধ বজায় রেখেছে। শুক্রবার সকাল পর্যন্ত অন্তত ৩৪টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ইরানের দিকে যাওয়া বা সেখান থেকে বের হওয়া প্রতিটি জাহাজের ওপর নজরদারি অব্যাহত রয়েছে। প্রয়োজনে এসব জাহাজের গতিরোধ করতেও প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

হেগসেথ আরও বলেন, ইরানের সঙ্গে চুক্তি করতে ওয়াশিংটন ‘উদ্বিগ্ন নয়’ এবং তাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। তিনি ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্যের প্রতিধ্বনি করে বলেন, তেহরানের উচিত ‘বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে’ আলোচনার টেবিলে ফিরে আসা এবং যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়ানো।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে শিগগিরই শান্তি আলোচনা শুরু হতে পারে বলে পাকিস্তানের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র এই নৌ-অবরোধ আরোপ করে। হেগসেথ সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে মাইন বসানোর চেষ্টা করে, তবে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইরানের দ্রুতগামী ছোট নৌযানগুলোর ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এই গুরুত্বপূর্ণ নৌপথে ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102