বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক মাহে রমজানেও বিএনপি নেতা আফাজ উদ্দিনের নেতৃত্বে চলছে উত্তরা লেক পরিষ্কার কার্যক্রম পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক তেল না থাকায় বন্ধ উত্তরার দুই ফিলিং স্টেশন পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল ঈদের পর ঢাকা শহর পরিষ্কার করা হবে: ডিএসসিসি প্রশাসক গ্যাস সংকটে বন্ধ হতে পারে কলকাতার হাজারো রেস্তোরাঁ প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ শ্রীপুরে ব্যবসা দখলে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ সেহরিতে খিচুড়ি স্বাস্থ্যের জন্য ভালো নাকি পিপাসার কারণ

উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পানি বিতরণ-বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

রাজধানীর উত্তরায় তীব্র দাবদাহে বিশুদ্ধ পানি বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এশিয়ান ইউনিভার্সিটি শাখা।

সম্প্রতি, উত্তরা ১২, ৩ ও ৭ নম্বর সেক্টরসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারী, রিক্সাচালকসহ শ্রমজীবি মানুষদের মাঝে মিনারেল পানির বোতল বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। অপরদিকে, পরিবেশ রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়ায় এশিয়ান বিশ্ববিদ্যালয়ের নিজেদের স্থায়ী ক্যাম্পাসে গাছের চারা রোপন করেছে সংগঠনটি।

বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ-ক্রীড়া সম্পাদক জেড এ এ মাহমুদ মুন্না বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন এবং সাধারণ মানুষদের মাঝে পানি বিতরণ করছি। বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বিপ্লবী সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি ভাইয়ের নির্দেশে আমরা ক্যাম্পাসে গাছের চারা রোপন করেছি।

কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন ফাহিম, মুশফিক, পরাগ, রাকিবসহ বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এশিয়ান ইউনিভার্সিটি শাখার অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102