বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ  ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের উড়াল সেতুতে মোটরসাইকেল থেকে পড়ে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাবু গ্রেপ্তার কওমি মহিলা মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ, গ্রেপ্তার মাদ্রাসা পরিচালক নেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে ফ্রান্সের ‘হস্তক্ষেপমূলক’ অবস্থানের তীব্র সমালোচনা করেছেন তিনি।

টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আরাগচি বলেন, ইরানের বিষয়ে ফ্রান্সের অবস্থান ‘অগ্রহণযোগ্য’। একই সঙ্গে ইরানে নিযুক্ত ফরাসি দূতাবাসকে দেশটির জাতীয় আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান তিনি।

আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন নিয়ে ফ্রান্সের অবস্থান নিয়েও আপত্তি জানান আরাগচি।

মানবাধিকারের ক্ষেত্রে ফ্রান্সের ‘দ্বৈতনীতি’র অভিযোগ তুলে তিনি বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত ‘মানবতাবিরোধী অপরাধ’ নিয়ে নীরব থেকে প্যারিস মানবাধিকারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে না।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মার্কিন গণমাধ্যমকে বলেছিলেন, কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়াতে চান না তারা। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সক্ষমতা সুরক্ষায় ফ্রান্স আরও সক্রিয়ভাবে যুক্ত হতে প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102