মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে ‘আস্থা’র উদ্যোগে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নববর্ষ বরণ গাজীপুরে টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল- চীফ হুইপ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা গাছে আম-জাম ধরলে পাঠাবেন: কৃষকদের প্রধানমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ নিত্যপণ্যের বাজারে আগুন, নতুন শঙ্কায় মধ্যবিত্তরা প্রধানমন্ত্রীর গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

মার্কিন অবরোধকে পাত্তা দিল না চীনা ট্যাংকার, প্রথমবারের মতো হরমুজ অতিক্রম

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি চীনা তেলবাহী ট্যাংকার মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে শিপিং ডেটা থেকে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রিচ স্টারি নামের এই জাহাজটি অবরোধ শুরু হওয়ার পর প্রথম ট্যাংকার হিসেবে প্রণালিটি পার হয়ে উপসাগর ত্যাগ করেছে। এলএসইজি, মেরিনট্রাফিক ও কেপলারের ডেটায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল। এ বিষয়ে মন্তব্যের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ডেটা অনুযায়ী, ‘রিচ স্টারি’ একটি মাঝারি আকারের ট্যাংকার, যা প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করছে। সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে সর্বশেষ এ কার্গোটি লোড করা হয়।

এ ছাড়া জাহাজটিতে চীনা মালিকানার পাশাপাশি চীনা নাবিকরাই কর্মরত রয়েছে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102