সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রাজধানীতে ভূমিকম্প অনুভূত

স্কুলছাত্রকে পেটানোর ঘটনায় উত্তরায় গ্রেপ্তার ২

বিশেষ প্রতিবেদক। জি.এম.টি
  • আপডেট টাইম: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

রাজধানীর উত্তরায় আবু রায়েক লিখন নামের ৮ম শ্রেণির এক স্কুলছাত্রের উপর কিশোর গ্যাংয়ের অতর্কিত মারধর ও হামলার ঘটনায় আব্দুল্লাহ আহাদ ও তাবরেজুর আহমেদ তাসিন নামের স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে বারটায় অভিযান চালিয়ে উত্তরা ১৩ ও ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আব্দুল্লাহ আহাদ সিরাজগঞ্জের শাহজাদপুর থানাধীন গারদাহ দক্ষিণপাড়া গ্রামের মো. গোলজার হোসেনের ছেলে। অপরজন তাবরেজুর আহমেদ তাসিন ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানাধীন কৃষ্ণনগর পূর্বপাড়ার শিশু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী আবু রায়েক লিখনের বাবা মো. মনির হোসেনের দায়ের করা মামলায় আসামীদের উত্তরার ভিন্ন ভিন্ন সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে বাদীর ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্র আবু রায়েক লিখনের উপর পূর্বশত্রুতার জের ধরে হামলা চালায় অভিযুক্তরা। এ নিয়ে দৈনিক যায়যায়দিন, খোলা কাগজ, যুগান্তরসহ বেশ কয়েকটি পত্রিকায় ‘উত্তরায় স্কুলছাত্রকে পেটাল কিশোর গ্যাং সদস্যরা’ শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়। মামলায় গ্রেপ্তার আব্দুল্লাহ, তাসিনসহ জোবায়ের, সানজিদ, জিৎ এবং অজ্ঞাতনামা আরো এক আসামীর নাম উল্লেখ রয়েছে।

 

পুলিশ সূত্র জানা জানায়, গ্রেপ্তারকৃতরা উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনারত অবস্থায় নিজেরা গ্রুপ তৈরি করে দলবদ্ধ হয়ে চলাফেরার পাশাপাশি মারপিট করে মারপিটের সেসব ভিডিও মোবাইলে ধারণ করে স্যোশাল মিডিয়ায় প্রকাশ করার কথা স্বীকার করেছে।

দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান ওই দুই কিশোর অপরাধী গ্রুপের সদস্যকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, থানায় মামলার প্রেক্ষিতে আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা সম্পূর্ণ জিরো টলারেন্স। বাকী আসামীদের ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102