শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল রোগীদের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩ ১০০ হোক বা ১০০০, সবার শাস্তির ব্যবস্থা করবেন মেঘনা আলম! বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট নকলায় বিদুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের দেশের স্বার্থ রক্ষা করে পানি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবেঃ পানিসম্পদ মন্ত্রী সমৃদ্ধ স্বদেশ সাজানোই সরকারের স্বপ্ন-আসাদুল হাবিব দুলু এমপি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক, যে আলোচনা হলো

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে পজেটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির।তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ।পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক হতে পারে। 

দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ সব বিষয় নিয়েই আলোচনা হবে বৈঠকে, জানান হুমায়ুন কবির।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102