সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তেল না পেয়ে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলেন মোটরসাইকেল চালকরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক, যে আলোচনা হলো সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা: ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। সাড়ে ৩ কোটি টাকার সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ডিজিএফআই’র সাবেক প্রধান মামুন ফের রিমান্ডে কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ইমানকে ৩ দিনের রিমান্ড ট্রাম্পের হুমকির পর বাড়ল তেলের দাম রিয়াল ছাড়ছেন ফরাসি তারকা? নতুন গন্তব্যের গুঞ্জন স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

ডিজিএফআই’র সাবেক প্রধান মামুন ফের রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের তৃতীয় দফায় আরো তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।এদিন ছয় দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন তার তৃতীয় দফায় আরো চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন ও আইনজীবী জামাল উদ্দিন মার্জিন রিমান্ডের পক্ষে শুনানি করেন।
আরো পড়ুন
ডোপামিন: আনন্দ ও আসক্তির রহস্য
ডোপামিন: আনন্দ ও আসক্তির রহস্য

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৫ মার্চ মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরদিন গত ২৬ মার্চ তার পাঁচ দিনের রিমান্ড আদেশ আদালত। এরপর পরের দফায় গত ৩০ মার্চ তার আরো ছয় দিনের রিমান্ডে পাঠান আদালত।
আরো পড়ুন
সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন: অমর নায়িকার স্মৃতিতে
সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন: অমর নায়িকার স্মৃতিতে

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয়। আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে।

এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102