বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ৩ সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
দক্ষিণ লেবাননে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধারে গিয়ে আরেক দফা হামলায় এক জরুরি স্বাস্থ্যকর্মীরও মৃত্যু হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের জেজ্জিন সড়কে ‘সংবাদমাধ্যম’ লেখা চিহ্নযুক্ত একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নিহত হন প্যান-আরব টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফতুনি ও ভিডিও সাংবাদিক মোহাম্মদ ফতুনি এবং আল-মানার টেলিভিশনের যুদ্ধসংবাদদাতা আলি শুয়াইব।

আল-মায়াদিন জানায়, সাংবাদিকদের বহনকারী গাড়িটিতে ধারাবাহিকভাবে চারটি ‘গাইডেড মিসাইল’ নিক্ষেপ করা হয়।

হামলার পর আহতদের উদ্ধারে অ্যাম্বুল্যান্স পৌঁছালে সেখানে আবারও হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে ঘটনাস্থলেই এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়।এ ঘটনায় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিকদের সুরক্ষাবিষয়ক বৈশ্বিক নীতিমালার পরিপন্থী।

অন্যদিকে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি স্বীকার করেছে।

তবে তাদের দাবি, নিহতদের একজন হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। যদিও আল-মানার টেলিভিশন এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, আলি শুয়াইব দীর্ঘদিন ধরে পেশাদারির সঙ্গে যুদ্ধক্ষেত্রের সংবাদ পরিবেশন করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102