বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

হরমুজ প্রণালি থেকে ৩ জাহাজ ফিরিয়ে দিল ইরান

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকালে ৩টি জাহাজকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (২৭ র্মাচ) সকালে জাহাজগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় আইআরজিসি।আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন দেশের তিনটি কন্টেইনার জাহাজ অনুমোদিত জাহাজের জন্য নির্ধারিত করিডরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। আইআরজিসি’র নৌবাহিনীর সতর্কবার্তার পর সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়।‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে’ উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র ও সমর্থকদের বন্দরগুলো থেকে যেকোনো করিডর দিয়ে যেকোনো গন্তব্যে যেকোনো জাহাজের যাতায়াত নিষিদ্ধ।’এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দুই দিন আগে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরান এখন পর্যন্ত  চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারতের মতো দেশগুলোর জাহাজ চলাচলের অনুরোধ গ্রহণ করেছে। ইরানের অবস্থান হচ্ছে, প্রণালিটি সম্পূর্ণরূপে বন্ধ নয়, বরং শত্রুদের জন্য বন্ধ বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102