বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

আমিরাতে থাকা মার্কিন ‘গোপন ঘাঁটিতে’ হামলার ঘোষণা ইরানের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে বলেছে, দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের ‘গোপন ঘাঁটি’ এখন তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। তাই সে দেশের সাধারণ মানুষকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্দর এলাকা, ডকইয়ার্ড এবং মার্কিন সামরিক ঘাঁটির আশপাশ থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে হামলা চালানোর পর তারা এই অবস্থান নিয়েছে।বিবৃতিতে বলা হয়, ইরান তার জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার অধিকার প্রয়োগ করবে এবং প্রয়োজনে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, বন্দর, ডকইয়ার্ড ও সেনাদের অবস্থানস্থলকে লক্ষ্যবস্তু করা হতে পারে।আইআরজিসি আরো জানায়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র যেসব স্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে—সেসব বন্দর, নৌঘাঁটি ও মার্কিন সেনা অবস্থান তাদের হামলার লক্ষ্য হতে পারে।এ কারণে তারা সংযুক্ত আরব আমিরাতের সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে যেন তারা বন্দর এলাকা, ডকইয়ার্ড এবং মার্কিন সামরিক ঘাঁটির আশপাশ থেকে দূরে সরে যায়।এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102