বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি’র (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি যে ইরানের ইসফাহানে ২০০ কেজিরও বেশি অন্তত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত আছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গ্রোসি বলছেন—যে আইএইএ মনে করছে ইউরেনিয়াম এখনো সেখানেই আছে, অন্য কোথাও সরানো হয়নি।

গত বছরের ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।

ইরানের ইসফাহান, নাতাঞ্জ ও ফোরদোর পারমাণবিক স্থাপনাগুলোতে তখন বোমা হামলা চালানো হয়েছিল।

এরপর থেকেই আইএইএ ধারাবাহিকভাবে হামলার শিকার হওয়া স্থাপনাগুলো পরিদর্শনের আহ্বান জানিয়ে আসছে এবং জানতে চাচ্ছে, সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায় ও কী অবস্থায় আছে।

তবে ইরান বলেছে, যে পারমাণবিক স্থাপনাগুলো সামরিক হামলার শিকার হয়েছে, সেগুলো পরিদর্শনের জন্য কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা নেই। সেজন্য তারা এসব স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি এমনকি, এ বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো তথ্যও দেয়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102