বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত দিয়াবাড়ি হাটের ইজারা মূল্য ১৪ কোটি ১৫ লক্ষ টাকা, ইজারাদার এস এফ কর্পোরেশন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত

হামলার মুখে আমিরাত পৌঁছানোর আগে ফিরে গেল ফরাসি বিমান

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে যাওয়ার পথে ক্ষেপণাস্ত্র হামলার মুখে একটি ফরাসি বিমান মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে।

ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, এয়ার ফ্রান্সের চার্টার্ড বিমানটির সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ফরাসি নাগরিকদের নিয়ে আসার কথা ছিল।

তিনি যুক্ত করেন, বিমানটি মাঝপথ থেকে ফিরে আসার ঘটনাটি ওই অঞ্চলের অস্থিরতা এবং নিরাপদে নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়ার জটিলতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে দুবাইয়ের বাসিন্দাদের ফোনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে সতর্কতা বার্তা পাঠানো হয়েছিল। তবে পরবর্তীতে সেই সতর্কতা তুলে নেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইরানের ছোড়া ৬টি ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি ড্রোন প্রতিহত করেছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102