বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে ‘আস্থা’র উদ্যোগে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নববর্ষ বরণ গাজীপুরে টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল- চীফ হুইপ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা গাছে আম-জাম ধরলে পাঠাবেন: কৃষকদের প্রধানমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ নিত্যপণ্যের বাজারে আগুন, নতুন শঙ্কায় মধ্যবিত্তরা প্রধানমন্ত্রীর গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জাহাজে চালানো সর্বশেষ হামলায় দুইজন নিহত হয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে। 

লাতিন আমেরিকায় মার্কিন সামরিক অভিযান তত্ত্বাবধানকারী মার্কিন দক্ষিণ কমান্ড (সাউথকম) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, “এই অভিযানে দুইজন ‘মাদক-সন্ত্রাসী’ নিহত হয়েছে।” তবে জাহাজটি এবং নিহত দুই ব্যক্তি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন— এমন দাবির পক্ষে সাউথকম কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

ওয়াচডগ সংস্থা এয়ারওয়ারসের তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় অঞ্চলে জাহাজ লক্ষ্য করে চালানো মার্কিন হামলায় ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অন্তত ৩৪টি হামলায় ১২৬ জন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক আইন অনুসারে এসব হামলাকে ব্যাপকভাবে অবৈধ বলে নিন্দা জানানো হয়েছে। 

সর্বশেষ এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১২৮ জনে দাঁড়াল।

ট্রাম্প প্রশাসন মাদক পাচারকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র হামলার সমতুল্য হিসেবে বর্ণনা করে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বহু অপরাধী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এসব হামলার যৌক্তিকতা দেখিয়েছে।

তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী এবং আঞ্চলিক নেতারা যুক্তরাষ্ট্রের এই যুক্তি প্রত্যাখ্যান করেছেন।

তারা সতর্ক করে বলেছেন, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল এবং এ ধরনের অভিযানের পক্ষে কোনো সশস্ত্র সংঘাতের আইনি ভিত্তি নেই।এর আগে সন্ত্রাসবাদ মোকাবেলায় মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত বেন সল বলেন, ‘সন্দেহভাজন মাদক পাচারকারী বা মাদকগোষ্ঠীকে হত্যা করার জন্য আন্তর্জাতিক আইনে সামরিক শক্তি ব্যবহারের কোনো অধিকার নেই।’

সাউথকম সর্বশেষ ২৩ জানুয়ারি একটি জাহাজে হামলা চালায়, যাতে অন্তত দুইজন নিহত হন। সামরিক বাহিনী যে ১২৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে, তাদের মধ্যে ১১৬ জন ঘটনাস্থলেই নিহত হন।

হামলার পর ১০ জনকে খুঁজে পাওয়া না যাওয়ায় তাদের মৃত বলে ধরে নেওয়া হয়েছে।এ ধরনের এক হামলায় নিহত কলম্বিয়ার এক ব্যক্তির পরিবারের সদস্যরা তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তিনি পরিবারের ভরণপোষণের জন্য কাজ করা একজন জেলে ছিলেন।

নিহত আলেহান্দ্রো কারাঞ্জার পরিবার ইন্টার-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটসের (আইএএইচআর) কাছে একটি আইনি অভিযোগ দায়ের করেছে। তবে অধিকারকর্মী সংগঠনগুলো বলছে, এ ঘটনায় মার্কিন কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা অত্যন্ত কঠিন হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102