বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সন্ধ্যা ৬টায় জনগণের সামনে ভিন্ন কিছু উপস্থাপন করব : জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনকে সামনে রেখে আজ ইশতেহার প্রকাশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সন্ধ্যায় ৬টায় দলটির আমির ডা. শফিকুর রহমান জামায়তের ফেসবুক পেজে লাইভে এসে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।তিনি দাবি করেন, তারা ইশতেহারে এমন কিছু উপস্থাপন করতে যাচ্ছেন যা আগে কখনো বাংলাদেশে হয়নি। ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, অনেক দিন ধরেই এই দেশের রাজনীতিতে শুধুই ফাঁকা প্রতিশ্রুতি আর বড় বড় দাবি। আজ সন্ধ্যায় ৬টায় ভিন্ন কিছু উপস্থাপন করব। বাংলাদেশে প্রথমবারের মতো, আমি আমার পূর্ণাঙ্গ ইশতেহার এবং সম্পূর্ণ জাতীয় পরিকল্পনা সরাসরি আপনাদের সামনে, বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব।ইশতেহারে বড় কোনো দাবি থাকবে না জানিয়ে তিনি বলেন, শাসন, ন্যায়বিচার, অর্থনীতি, যুব, স্বাস্থ্যসেবা এবং জাতীয় সংস্কারের একটি স্পষ্ট বিস্তারিত রোডম্যাপ হবে।এদিকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে জামায়াত জানিয়েছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জামায়াতের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে উপস্থাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102