বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

গাজায় ডক্টরস উইদাউট বর্ডার্সের কার্যক্রম নিষিদ্ধ করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
ইসরায়েল গাজা উপত্যকায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তাকারী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) সব কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং সংস্থাটিকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে গাজা ত্যাগ করার নির্দেশ দিয়েছে। রবিবার তারা এই আদেশ দেয় বলে আনাদোলু জানিয়েছে।ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রণালয় জানায়, এমএসএফ তাদের কর্মীদের তালিকা তেল আবিবের কাছে জমা দিতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মারিভ পত্রিকায় উদ্ধৃত এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করে, এমএসএফ স্থানীয় কর্মীদের তালিকা জমা দিতে অস্বীকার করেছে, যা এই অঞ্চলে কাজ করা সব মানবিক সংস্থার জন্য বাধ্যতামূলক একটি শর্ত।মন্ত্রণালয় আরো জানায়, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো বৈধ ত্রাণ কার্যক্রম চালু রাখা এবং একই সঙ্গে মানবিক সহায়তার আড়ালে শত্রুতামূলক বা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অপব্যবহার রোধ করা।বিবৃতিতে বলা হয়, এই কর্মী তালিকাগুলো কোনো বহিরাগত পক্ষের সঙ্গে ভাগ করা হয় না এবং শুধু অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহার করা হয়।এর আগে শুক্রবার এমএসএফ জানায়, তারা তাদের ফিলিস্তিনি ও আন্তর্জাতিক কর্মীদের তালিকা ইসরায়েলের সঙ্গে শেয়ার করবে না। সংস্থাটি অভিযোগ করে, তেল আবিব তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং তাদের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনার নিশ্চয়তাও দেয়নি।এমএসএফ গাজায় কর্মরত অন্যতম বৃহৎ মানবিক সংস্থা। সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে গাজার ইতিমধ্যেই চরম সংকটে থাকা চিকিৎসা ব্যবস্থায় গুরুতর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।ইসরায়েলের দুই বছরব্যাপী আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত প্রায় ৭১,৮০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১,৪০০-এর বেশি মানুষ আহত হয়েছে। এই হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা পুনর্গঠনে প্রয়োজন হবে প্রায় ৭০ বিলিয়ন ডলার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102