বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সোমবার দেশটি যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, ওয়াশিংটনের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং তা একটি ঘৃণ্য অপরাধের শামিল।

পিয়ংইয়ংয়ের জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘে আলোচনার প্রধান বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কার্যকলাপ, শুধু অন্য দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ নয়।

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের আচরণকে জাতিসংঘের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছে। বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না থাকলেও বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার ঘটনার পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ায় এই প্রতিক্রিয়া এসেছে।

উল্লেখ্য, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং আন্তর্জাতিক চাপের মুখে আছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102