বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

ঢাকা-১৮ আসনের জনগণের সেবক হতে চাই : দয়াল বড়ুুয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা-১৮ আসনের স্বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনিত প্রার্থী দয়াল কুমার বড়ুয়া।

নির্বাচনী প্রচারনায় তিনি বলেন, ‘নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতে ঢাকা-১৮ আসনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করব। সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে টেকসই পরিবর্তন নিশ্চিত করা হবে।’

রাজধানীর উত্তরখানের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে গনমাধ্যমের সাথে এসব কথা বলেন তিনি।

নির্বাচিত হলে কী করবেন এ বিষয়ে দয়াল কুমার বড়ুয়া বলেন, ‘একটি কারিগরি ইনস্টিটিউট স্থাপন করা হবে যেখানে যুবকরা কারিগরি প্রশিক্ষণ পাবে। শুধু তাই নয়, দেশে-বিদেশে তাদের কর্মসংস্থানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব। প্রতিটি বড় বাজার এলাকায় বিনামূল্যে ইন্টারনেট হটস্পট থাকবে যাতে বাজারের ব্যবসায়ীরা তাদের উন্নতির জন্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করতে পারে।’

তিনি বলেন, ‘ঢাকা-১৮ আসনের জনগণ অর্ধবার্ষিক বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন উপভোগ করবেন যেখানে এক্স-রে, চক্ষু, নাক, কান ও গলা বিশেষজ্ঞ এবং মৌলিক ওষুধ সুবিধাসহ অভিজ্ঞ ডাক্তার উপস্থিত থাকবেন। ঢাকা-১৮ এর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভালো, মেধাবী, দরিদ্র শিক্ষার্থীদের পূর্ণ উপবৃত্তি প্রদান করা হবে। আমি অবশ্যই এটা নিশ্চিত করব।

তিনি বলেন, ‘ঢাকা-১৮ হবে মাদকমুক্ত। সন্ত্রাসের ভয় ছাড়াই মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে। এই আসন জনগণ দ্বারা পরিচালিত হবে। যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি। আমি জনগণের সেবক হতে চাই। নির্বাচিত হলে আমি ঢাকা-১৮ কে সব আসনের মধ্যে সেরা করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব।
এ সময় দয়াল কুমার বড়ুয়া সকলের কাছে হাতঘড়ি মার্কায় ভোট চান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102