সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আর্মি সোসাইটির নতুন রাস্তা পরিদর্শনে হেলাল তালুকদার রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক আরো ৫২১ বালেন্দ্র শাহ-মোদির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার আশুলিয়ায় সড়কে পোশাকশ্রমিকদের অবস্থান, বাস ভাঙচুরের চেষ্টা পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৪৩০০ টাকা প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ

আগামী বছর থেকে জাবি ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে : প্রোভিসি

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নত্তোরে এই তথ্য জানান। এসময় প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, এ বছর সময় স্বল্পতার কারণে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষার আয়োজন সম্ভব হয়নি। আশা রাখছি, আগামী বছর অর্থাত্ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।এর মাধ্যমে শিফটভিত্তিক প্রথা বিলুপ্তি হবে কি না এ বিষয়ে জিজ্ঞেস করলে, তিনি জানান এ বিষয়ে আমরা পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেব।
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে গত ২১ ডিসেম্বর থেকে এবং যা ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102