বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক তেল না থাকায় বন্ধ উত্তরার দুই ফিলিং স্টেশন পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল ঈদের পর ঢাকা শহর পরিষ্কার করা হবে: ডিএসসিসি প্রশাসক গ্যাস সংকটে বন্ধ হতে পারে কলকাতার হাজারো রেস্তোরাঁ প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ শ্রীপুরে ব্যবসা দখলে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ সেহরিতে খিচুড়ি স্বাস্থ্যের জন্য ভালো নাকি পিপাসার কারণ জ্বালানি সাশ্রয়ে যে সিদ্ধান্ত ঘোষণা করল পাকিস্তান পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ

ভোট দেবেন আপনি, গুনিয়ে নিয়ে আসবো আমি : মাহি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনের প্রচারণায় তুঙ্গে রাজশাহীর আসনগুলো। প্রচারণার দিক থেকে আলোচনায় রাজশাহী-১ আসন। আসনটি গোদাগাড়ী-তানোর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই প্রার্থীর নির্বাচনী প্রচারণা আলোরণ সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে নির্বাচনী প্রচারণা চালান মাহিয়া মাহি।  

তিনি আরও বলেন, আপনারা যে ভোটকেন্দ্রে যাবেন। একা একা চলে গেলে হবে না। আশে-পাশের ১০ থেকে ১২টা বাড়ি মিলে বুদ্ধি পরামর্শ করে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে কাকা। আপনারা ৭ তারিখে ট্রাক প্রতীকে ভোট দেবেন। মা-বোনেরা, আপনাদের ইনকামের দারকার আছে না। খালি জামাইয়ের টাকা দিয়ে চললে চলবে। চলবে না, নিজে টাকা ইনকাম করতে হবে। নিজেকে সাবলম্বী হতে হবে। এই সাবলম্বী হতে হলে ট্রাক মার্কায় ভোট দেবেন।

মাহিয়া মাহি বলেন, বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন সবার উন্নয়ন করেছেন। ইনশাল্লাহ আমি আমার নারীদের জন্য কাজ করবো। আমি যেমন নিজের পায়ে দাঁড়িয়েছি। এরকম আপনারাও নিজের পায়ে দাঁড়াতে পারেন। ঘরে বসে ইনকাম কীভাবে করবেন আমি সেটির ব্যবস্থা করবো ইনশাল্লাহ।

প্রসঙ্গত, এই সংসদীয় আসনটি থেকে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি একটানা তিনবারের সংসদ সদস্য। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102