মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

না খেয়ে রাত কাটানো, মায়ের গয়না বিক্রি করে স্বপ্ন বোনা সেই ছেলেটিই আজ আইপিএলে কোটিপতি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন সেনসেশন কার্তিক শর্মার গল্প ত্যাগ ও সংগ্রামের এক অনন্য উদাহরণ। এক সময় অর্থের অভাবে না খেয়ে রাত কাটাতে হয়েছে আশ্রয়কেন্দ্রে, সেই কার্তিকই মঙ্গলবার আইপিএল নিলামে ১৪ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়ে উঠে এসেছেন শিরোনামে।আইপিএলে নির্বাচিত হওয়ার পর বাবা-মাকে সঙ্গে নিয়ে নিজ শহর ভরতপুরে ফেরেন কার্তিক। খিরনি ঘাটের আগরওয়াল ধর্মশালায় তাকে সংবর্ধনা দেয় ভরতপুর জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনসহ শহরের বিশিষ্টজনরা।কার্তিকের বাবা মনোজ শর্মা জানান, ছেলের ক্রিকেট স্বপ্ন পূরণে পরিবারকে চরম ত্যাগ স্বীকার করতে হয়েছে। প্রশিক্ষণ ও টুর্নামেন্টের খরচ জোগাতে তারা জমি বিক্রি করেছেন, মা বিক্রি করেছেন নিজের গয়না। গোয়ালিয়রের এক টুর্নামেন্টে টাকা ফুরিয়ে যাওয়ায় বাবা-ছেলেকে না খেয়ে আশ্রয়কেন্দ্রে রাত কাটাতেও হয়েছে।অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ের পর টানা চার বছর নির্বাচনের বাইরে থাকলেও হাল ছাড়েননি কার্তিক।নিয়মিত পরিশ্রমের ফল হিসেবে অনূর্ধ্ব-১৯ ও রঞ্জি দলে সুযোগ পান, সেখান থেকেই খুলে যায় আইপিএলের দরজা।এ বছর দ্বাদশ শ্রেণি পাস করা কার্তিক ক্রিকেটের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। ছোট শহর থেকে উঠে আসা এই ক্রিকেটারের সাফল্য আজ অসংখ্য তরুণের জন্য অনুপ্রেরণার গল্প।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102