সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দিয়াবাড়িতে র‌্যাব পরিচয়ে ৬৫ লাখ টাকা ডাকাতি, তুরাগ থানায় মামলা জাতীয় এয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন কমিটি (NATFC) এর ৯ম সভা অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ । খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ উত্তরায় বেসরকারি হাসপাতাল মালিকদের নানা অভিযোগ দেশের সকল বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত গাজীপুরে টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

শ্রীলঙ্কার পথে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, হামলার আশঙ্কা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
শ্রীলঙ্কা উপকূলে বুধবার ইরানের ফ্রিগেড আইরিস ডেনাকে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়ায় ৮৭ জন নাবিক নিহত হয়। এবার দ্বিতীয় আরেকটি ইরানি যুদ্ধজাহাজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার মন্ত্রী নালিন্দা জয়াতিসসা জানান, জাহাজটি দেশের সামুদ্রিক সীমার ঠিক বাইরে রয়েছে।দ্বিতীয় জাহাজটিতে ১০০ জনেরও বেশি ক্রু সদস্য রয়েছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে।এএফপিকে সূত্রগুলো জানিয়েছে, আগের জাহাজটি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ডুবে গিয়েছিল। আগের জাহাজটির মতই এটিও হামলার লক্ষ্য হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। জয়াতিসসা বলেন, ‘মানুষের জীবন রক্ষা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ শ্রীলঙ্কার সংসদ সদস্য নামাল রাজাপাক্সা সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘জাহাজটি সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে।এই বিষয়ে সরকারের অবস্থান দ্রুত জানানো উচিত।’এদিকে বন্দর শহর গ্যালিতে গতকালের টর্পেডো হামলায় নিহত ৮৭ জন ইরানি নাবিকের মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে। গ্যালির প্রধান হাসপাতালে উদ্ধার হওয়া ৩২ জন ইরানি নাবিক এখনো চিকিৎসাধীন আছেন। সেখানে পুলিশ ও বিশেষ কমান্ডো বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে।শ্রীলঙ্কার জলসীমায় ঢোকার অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ফ্রগ কুমার দিশানায়াকে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।এদিকে নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ জানিয়েছেন, এখনো প্রায় ৬০ জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে উদ্ধার অভিযান চলছে।উল্লেখ্য, শ্রীলঙ্কার প্রধান রপ্তানি পণ্য চা, যার একটি বড় ক্রেতা ইরান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102