সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

ভারত এখনো ভালো ক্রিকেট খেলছে না : আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ মার্চ, ২০২৬
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠলেও ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তার দাবি, ফলাফল পক্ষে এলেও দল হিসেবে এখনো মানসম্মত ক্রিকেট খেলছে না ভারত।সম্প্রতি এক টকশোতে আমির বলেন, ‘ভারত ম্যাচ জিতেছে, এটা ঠিক। কিন্তু আপনি যদি ক্রিকেটীয় বিশ্লেষণ করেন, দেখবেন তারা এখনো ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে পারছে না।ফিল্ডিংয়ে ভুল হচ্ছে, সহজ ক্যাচ মিস করছে। বোলিং বিভাগেও ধারাবাহিকতা নেই।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ভারতের ফিল্ডিং নিয়ে বিশেষভাবে সমালোচনা করেন তিনি। তার মতে, গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি ক্যাচ ফসকে যাওয়ায় প্রতিপক্ষ বড় সংগ্রহ গড়ার সুযোগ পেয়েছে।আমির আরো বলেন, ‘বুমরাহ ছাড়া অন্য বোলাররা চাপ তৈরি করতে পারছে না। একমাত্র বুমরাহ নিয়মিতভাবে নিয়ন্ত্রণ ধরে রেখেছে। দল যদি একজন বোলারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে বড় ম্যাচে সমস্যা হতে পারে।”তবে ব্যাটিংয়ে কিছু ইতিবাচক দিকও দেখছেন তিনি।বিশেষ করে সঞ্জু স্যামসনের দায়িত্বশীল ইনিংসকে প্রশংসা করে আমির বলেন, বড় ম্যাচে চাপ সামলে খেলার মানসিকতা দেখানো গুরুত্বপূর্ণ, যা ভারতের জন্য ভালো লক্ষণ।ভারত এখন সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই বোঝা যাবে, ভারতের পারফরম্যান্স সত্যিই উন্নতি করেছে কি না, নাকি আমিরের সমালোচনাই বাস্তবতার কাছাকাছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102