বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ওষুধ ও তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের আগ্রহ ফ্রান্সের

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
বাংলাদেশের দ্রুত বিকাশমান ফার্মাসিউটিক্যালস ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।বৈঠকে বাংলাদেশ-ফ্রান্স বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগ প্রবাহ, রপ্তানির সুযোগ এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।ফ্রান্সের রাষ্ট্রদূত জানান, ফরাসি সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য উন্নয়নে কাজ করছে এবং সেই ধারাবাহিকতায় বিনিয়োগ সহযোগিতা আরো বাড়াতে আগ্রহী।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।তিনি জানান, ফরাসি বিনিয়োগে দেশে মূলধন প্রবাহ বাড়বে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি তুলনামূলক কম শ্রম ব্যয় ও উৎপাদন খরচের কারণে বাংলাদেশ ফরাসি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102