সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

উত্তরায় গাড়িচাপায় মাছ ব্যবসায়ী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

রাজধানীর উত্তরা পূর্ব থানার এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) ভোরের দিকে বিএনএস সেন্টারের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোনজামাই সাইদুল ইসলাম জানান, ইউসুফ ভ্যানে করে মাছ বিক্রি করতেন। ভোরের দিকে মাছ নিয়ে তিনি উত্তরা বিএনএস সেন্টারের বিপরীতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তারা ইউসুফকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান, কিন্তু চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। ইউসুফের বাড়ি ময়মনসিংহ জেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট উত্তরা পূর্ব থানায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102