শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ব্যাংকার স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রতিবন্ধী সন্তান নিয়ে কোথায় যাবেন ফাতেমা? তুরাগে ফুটবল উদ্ধারে নেমে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে ডুবুরি অভিযান স্থানীয় সরকার নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে নওগাঁ-৪ আসনের এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে চাই’: প্রতিমন্ত্রী আমিনুল হক কালীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল পৌর কর্মচারীর

পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ করেই নেমে এসেছে ঘন কুয়াশা। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত পুরো জেলা কুয়াশার চাদরে ঢেকে যায়। এতে গ্রামের পথঘাট থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সবকিছুই আবছা হয়ে পড়ে।

দৃশ্যমানতা এতটাই কমে যায় যে, কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। ফলে রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে। অনেকেই ভেবেছিলেন, বুঝি আগেভাগেই শীত এসে গেছে। তবে আবহাওয়া তখনও বেশ গরম ছিল। সকাল গড়াতেই সূর্যের আলো ফিরে আসায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

পঞ্চগড় সদর উপজেলার স্থানীয় বাসিন্দারা বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে কখনও দেখিনি। পঞ্চগড়ের এমন ঘটনায় বিস্মিত সবাই কারণ এমন কুয়াশা সাধারণত নভেম্বর মাসে দেখা যায়। আজ সেপ্টেম্বরেই এমন কুয়াশা দেখে সত্যিই অবাক স্থানীয়রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হঠাৎ করে কুয়াশা নামার কারণ হলো মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তা। তবে এই কুয়াশা সারা দিন থাকবে না। সকাল ৯টা বা ১০টার মধ্যেই কুয়াশা কেটে যাবে। এক অর্থে এটি শীতের আগমনের ইঙ্গিত বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, শনিবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102