রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শ্রমিক দল সদস্য সচিব কামরুল জামান ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ রাষ্ট্র, সমাজ ও বিচারব্যবস্থায় আস্থার সংকট: জরুরি সংস্কারের দাবি অ্যাডভোকেট আব্বাস উদ্দিনের দক্ষিণখানের ৪৭ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এস এম জাহাঙ্গীর হোসেন মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনের প্রাথমিক শাখার গভর্নিং বডির সভাপতি হলেন অপু শিকদার নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ: ১১ দিনেও অধরা বাপ্পী, বিচারের অপেক্ষায় অসহায় মা-বাবা শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চটকদার প্রতিশ্রুতির আড়ালে এমএলএম প্রতারণা: নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ

২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির চতুর্থ সভা আজ রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
সভায় কমিটির সদস্য চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মোঃ সেলিম রেজা, মোঃ মাহবুবুল আলম এবং মোসাম্মৎ শাম্মী আক্তার অংশগ্রহণ করেন।
সভায় বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সকল গাড়িচালকের পূর্ণাঙ্গ শারীরিক সক্ষমতা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
একই সঙ্গে ইউএনডিপির সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিসের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ধারণাপত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়কে ২০৫০ সালের চাহিদা ও উপযোগিতার আলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ উদ্দেশ্যে ইউএনডিপির সহযোগিতায় একটি আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে সহযোগিতা কামনা করা হয়। প্রস্তাবিত জনবল কাঠামোটি আগামী কমিশনের আহ্বানকৃত সভায় উপস্থাপন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102