বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহবায়ক সদস্য ও
ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মো. কামরুল জামান।
সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবন অডিটোরিয়ামে ফেডারেশনের অন্তর্ভুক্ত দেশের বিভিন্ন বেসিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুর রহিম বক্স দুদুকে সভাপতি এবং মো. হুমায়ুন কবির খানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
একই সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মো. কামরুল জামানকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি করা হয়।
এদিকে, ফেডারেশনের পক্ষ থেকে কামরুল জামানকে নতুন দায়িত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তাঁর নেতৃত্বে সংগঠন ও সংশ্লিষ্ট বেসিক ইউনিয়ন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।