বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতঃ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি সেলিমা রহমান, এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি ; রাশেদা বেগম হীরা, এমপি; বিলকিস ইসলাম, এমপি; আন্না মিনজ, এমপি ; নূরুন্নিসা সিদ্দীকা, এমপি; সাবিকুন্নাহার,এমপি এবং মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি, এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় এবং বর্তমানে যেসব ইউনিয়ন /উপজেলা পর্যাযে কিশোর-কিশোরী ক্লাব সম্প্রসারিত হযেছে সেসব কার্যক্রম অগ্রগতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভাপতি জনপ্রতিনিধিদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন, নারীর ক্ষমতায়নে প্রান্তিক নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন যেসব পদ শূন্য রয়েছে তা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে, তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় সক্ষমতা ও দক্ষতা প্রদানে, নারীবান্ধব ভৌত বাজার কাঠামো গড়ে তোলার লক্ষ্যে, বহুমুখী ব্যবসা উদ্যোগের জন্য নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং জয়িতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার পরামর্শ প্রদান করা হয়।

জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কমিটি কর্তৃক মনিটরিং ও পরিদর্শনের পরামর্শ প্রদান করা হয।

কমিটি শিশুদের বিকাশের জন্য শিশু একাডেমি কর্তৃক সারা দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় আলাদা প্রোগ্রাম করার পরামর্শ প্রদান করে।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে
আন্তঃমন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়।

সচিব, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন দপ্তর, সংস্থা, অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102