রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫২১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময় ৪০টি মামলা করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় রবিবার (২২ নভেম্বর) অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়। সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাদের মধ্যে রমনা বিভাগ ৪১, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৭০, মতিঝিল বিভাগ ৫৭, তেজগাঁও বিভাগ ৬৩, মিরপুর বিভাগ ১৫০, গুলশান বিভাগ ৩৩, উত্তরা বিভাগ ৫৭ ও গোয়েন্দা বিভাগ ৬ জনকে আটক করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অভিযানে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, এক হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেনসিডিল), একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা, নয়টি মোবাইলফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।