শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তারেক রহমানের জন্মদিনে উত্তরায় দোয়া মাহফিল, মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণখান থানা তাঁতিদল ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি ধানমন্ডিতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত, অংশ নেন দেড় শতাধিক ব্যবসায়ী গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত

তারেক রহমানের জন্মদিনে উত্তরায় দোয়া মাহফিল, মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তারেক রহমানের জন্মদিনে উত্তরায় দোয়া মাহফিল, মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ।প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর উত্তরায় দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উত্তরার ইসলামাবাদ জামে মসজিদে আয়োজিত এই কর্মসূচিতে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।নিজ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করেন হাজী চান মিয়া বেপারী। আসরের নামাজের পর মসজিদের ইমামের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এতে মসজিদের মুসল্লিরা অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এই সময় হাজী চান মিয়া বেপারী প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।
পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায়ও সবার নিকট দোয়া প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102