রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র—স্পীকার যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় (মুলতবি) বৈঠক কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি; প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি; মোহাম্মদ কয়ছর আহমেদ, এমপি; রফিকুল ইসলাম হিলালী, এমপি; এস,এম, জাহাঙ্গীর হোসেন, এমপি; নায়াব ইউসুফ আহমেদ, এমপি; মমতাজ আলো, এমপি এবং মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়।

কমিটি বৈঠকে “বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬” নিয়ে বিস্তারিত আলোচনা করে। কমিটি বিলটি
অধিকতর পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102