সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ দুলু বেসরকারি সদস্যদের বিল দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ বাংলাদেশ-পাকিস্তানের খাদ্য সংরক্ষণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধানের উপস্থিতিতে ৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী সারের অবৈধ মজুত ও ডিলার নিয়োগে অনিয়ম তদন্তে সংসদীয় কমিটির উদ্যোগ বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে? বাংলাদেশ দলে এমন বিশৃঙ্খলা কি প্রথম দেখলেন: পাল্টা প্রশ্ন সিমন্সের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের আমন্ত্রণ রাতে ব্যালন ডি’অর, বাংলাদেশে কখন ও কোথায় দেখবেন

বাংলাদেশ দলে এমন বিশৃঙ্খলা কি প্রথম দেখলেন: পাল্টা প্রশ্ন সিমন্সের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

পারফরম্যান্স দিয়ে নয়, মাঠের বাইরের ঘটনায় আলোচনায় বাংলাদেশ ক্রিকেট। আলোচনার মাত্রা বেড়েছে মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াতে। সেটিও আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর ২ দিন আগে।

সবমিলিয়ে তালগোল এক অবস্থা। লাল বলের সিরিজ শুরুর আগে তাই এমন পরিস্থিতির বিষয়ে জানতে চাওয়া হয়েছিল কোচ ফিল সিমন্সের কাছে। উল্টো বাংলাদেশের কোচ নিজেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সাংবাদিকদের।

সিমন্সের সারকথা, এমন বিশৃঙ্খল পরিস্থিতি আগেও দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘আমার চেয়ে বাংলাদেশে বেশি সময় ধরে আপনি আছেন। খেলার আগে এ ধরনের বিশৃঙ্খলা নিশ্চয়ই এবার প্রথমবার দেখেননি। শুধু এই সিরিজ না।

প্রত্যেক সিরিজই গুরুত্বপূর্ণ।
তবে সবকিছু সরিয়ে রেখে মাঠের খেলায় মনোযোগ দিতে চান সিমন্স। তিনি বলেছেন, ‘আসল বিষয় হলো, আমরা কীভাবে নিজেদের কাজটা করি, কীভাবে সিরিজের জন্য প্রস্তুতি নিই। আমার মনে হয়, গত তিন-চার দিনে এখানে যে দলটি ছিল, তারা দারুণ কাজ করেছে। নিজেদের কাজ করেছে।

এখন পুরো দল একসঙ্গে হচ্ছে। আগামী দুই দিনে আমরা কী করি, সেটাই গুরুত্বপূর্ণ। বাইরে কী ঘটছে, সেটা নয়; দল হিসেবে প্রস্তুতির জন্য আমরা কী করছি, সেটাই আসল।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। এজন্য হাতে থাকা ছয় টেস্টের অন্তত ৪টিতে জিততে হবে বাংলাদেশকে। কাজটা যে কঠিন তা মানছেন সিমন্সও। তবে অসম্ভব মনে করছেন না তিনি। সিমন্স বলেছেন, ‘আমার মনে হয়, সবাই টেস্ট ম্যাচ নিয়েই খুব মনোযোগী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার লক্ষ্য ও আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে। এবারই প্রথম আমাদের সেখানে খেলার সুযোগ তৈরি হয়েছে। তাই আমার মনে হয়, টেস্ট ম্যাচগুলোর জন্য সবাই পুরোপুরি প্রস্তুত থাকবে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬টি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। এর মধ্যে আগামী ২৮ অক্টোবর ঘরের মাঠে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টের সিরিজ। বাকি ৪ ম্যাচের মধ্যে দুটি করে আছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102