সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সেনাপ্রধানের উপস্থিতিতে ৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী সারের অবৈধ মজুত ও ডিলার নিয়োগে অনিয়ম তদন্তে সংসদীয় কমিটির উদ্যোগ বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে? বাংলাদেশ দলে এমন বিশৃঙ্খলা কি প্রথম দেখলেন: পাল্টা প্রশ্ন সিমন্সের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের আমন্ত্রণ রাতে ব্যালন ডি’অর, বাংলাদেশে কখন ও কোথায় দেখবেন শিশুর শরীরে প্রোটিনের ঘাটতি হলে কীভাবে বুঝবেন? ইরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের কর্মকর্তারা, লক্ষ্য কী? দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় কম্বল ও মাদক উদ্ধার সবার নৈতিক দায়িত্ব জামায়াত-শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা

ইরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের কর্মকর্তারা, লক্ষ্য কী?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে সোমবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা তেহরানে যাচ্ছেন। সেখানে ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে তাদের বৈঠক করার কথা আছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের উপসচিব আলী বাঘেরি কানি বলেন, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন বৈঠকে অংশ নেবেন। তবে বৈঠকটি কখন অনুষ্ঠিত হবে তা জানাননি।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কানি বলেন, ‘স্থায়ী আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্যোগে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ হতে পারে।’ বিস্তারিত কিছু না জানিয়ে কানি বলেন, গত সপ্তাহে অসিম মুনিরের তেহরান সফরের সময় বৈঠকটির প্রস্তাব দেওয়া হয়েছিল।

সৌদি আরব বর্তমানে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। তুরস্ক-পাকিস্তানের সঙ্গে তারা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। অপরদিকে ইরানে নতুন করে হামলার প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন সময়ে রিয়াদ, আঙ্কারা, ইসলামাবাদ ও তেহরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে বসছেন।

মধ্যপ্রাচ্যে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া অস্থিরতা অবসানে এখনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। জ্বালানি পরিবহনের দুটি গুরুত্বপূর্ণ প্রণালি বর্তমানে ইরান ও মিত্রদের নিয়ন্ত্রণে। তেহরান হরমুজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি করে আসছে। অন্যদিকে, নৌপথে পাল্টা অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102