শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশেষ র‍্যালি হাত নেই, তাই পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’- অজুহাতে ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি নেওয়া হয়নি দুখু মিয়াকে – অথচ এখন নিজেই গড়েছেন স্কুল রান্নাঘর ঝাড়ু দিতে দিতে জানলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান, রহস্য কী? কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে হত্যার আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে, যা দেখা গেল ভিডিও ফুটেজে রাজধানীতে প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশেষ র‍্যালি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিশেষ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এ র‍্যালি সেক্টরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সোসাইটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেক্টরের প্রতিটি বাসাবাড়ি, সড়ক ও আশপাশের খালি জায়গা পরিষ্কার রাখতে সেক্টরবাসীর সহযোগিতা কামনা করেন।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে থাকা সোসাইটির স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক খালেদুর রহমান বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই। বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ, খালি প্লটের আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সেক্টরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে বাসাবাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং আবর্জনাযুক্ত খালি প্লট পরিষ্কারের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

র‍্যালি শেষে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ। বাসাবাড়ি, আশপাশের সড়ক ও খালি জায়গা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তারা আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে উত্তরা ১২ নম্বর সেক্টরকে ডেঙ্গুমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ সময় পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোসাইটির সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. মাজেদুল হক, নিরাপত্তাবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মনজুর হোসেন খান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102