শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হাত নেই, তাই পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’- অজুহাতে ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি নেওয়া হয়নি দুখু মিয়াকে – অথচ এখন নিজেই গড়েছেন স্কুল রান্নাঘর ঝাড়ু দিতে দিতে জানলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান, রহস্য কী? কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে হত্যার আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে, যা দেখা গেল ভিডিও ফুটেজে রাজধানীতে প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা

কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান, রহস্য কী?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কানাডার পুলিশের পোশাকে দেখা গেল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে। ছবিটি দেখে অনেকের মনেই প্রশ্ন, সত্যিই কি কানাডার পুলিশে যোগ দিয়েছেন এই অভিনেতা? তবে বাস্তবের পুলিশ নয়, নতুন সিনেমায় কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি।

ভায়োলেন্স’ নামের একটি সিনেমায় এমন চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে। এমনটা নিশ্চিত করেছেন তিনি নিজেই। কানাডায় নির্মিতব্য এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা। ইতিমধ্যে দেশটিতে সিনেমাটির টানা শুটিং চলছে।

সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশের কোনো নায়ক প্রথমবারের মতো সিনেমায় কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন। অ্যাকশনধর্মী গল্পে নির্মিত সিনেমাটিতে জায়েদ খানের নতুন এই লুক দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ভায়োলেন্স’ পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। সিনেমাটির প্রযোজক হিসেবে রয়েছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। কানাডায় একটানা শুটিংয়ের মধ্য দিয়েই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102