বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নিখুঁত তালিকা প্রণয়ন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে অস্ট্রেলিয়া তহবিল ও পরিধি বাড়ানোর আহ্বান: পোশাক খাতের টেকসই পানি ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে বিজিএমইএ এর বৈঠক নওগাঁর সাপাহার সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরো পাবে ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী শিক্ষাঙ্গনে মব-সহিংসতা : তদন্তে আসছে জাতিসংঘ আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কাশেম গ্রেপ্তার

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ব্র্যাককে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৫৫ কোটি টাকা) মূল্যের নতুন বহুবর্ষী সহায়তা চুক্তি করেছে দেশটি।

আজ অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

চুক্তির আওতায় কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন, শিক্ষা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও সুরক্ষা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের অংশীদার সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সহায়তার পরিধি আরও বাড়ানো হবে।

আসাদুল হাবিব দুলু বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি আন্তর্জাতিক মানবিক সংকট। বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক দায়িত্ববোধ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। এ সংকটে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা বাংলাদেশের মানবিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমত্রী এম. ইকবাল হোসেইন এমপি এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102