বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী শিক্ষাঙ্গনে মব-সহিংসতা : তদন্তে আসছে জাতিসংঘ আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কাশেম গ্রেপ্তার ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান মাঠে মাঠে সতেজ আগাম সবজি, বন্যার ক্ষতি কাটানোর স্বপ্ন মেসির বিদায়ী ভাষণে কান্নায় ভেঙে পড়লেন এনজো ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের ভরসা মাছ ধরার জাল এই মাঠ ছাড়তে চাই না, শান্তি নিয়ে বিদায় নিচ্ছি: মেসি

ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, যে ফ্যাসিস্ট একবার পালিয়ে যায় সে কখনো আর ফিরে আসতে পারে না। এটা তার পক্ষে সম্ভব নয়। ফ্যাসিস্ট হাসিনা যা বলে সেটা সে কখনো করে না। সে শুধু নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য মনগড়া উল্টোপাল্টা কথা বলছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আমানউল্লাহ আমান বলেন, ‘ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই ককটেল ফাটিয়ে, ডাকাতি করে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু কয়েকটি বোমা ফাটিয়ে দেশকে অস্থিতিশীল করা যায় না। তবে তাদের সম্পর্কে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।তাই বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও এবার দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে। সরকার দেশের সব ধর্মের লোকদের নিরাপত্তা দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. রুহুল কুদ্দুস ও এস আর বি -১০ এর ডিএডি নাজির হোসেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102