বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নওগাঁর সাপাহার সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরো পাবে ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী শিক্ষাঙ্গনে মব-সহিংসতা : তদন্তে আসছে জাতিসংঘ আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কাশেম গ্রেপ্তার ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান মাঠে মাঠে সতেজ আগাম সবজি, বন্যার ক্ষতি কাটানোর স্বপ্ন মেসির বিদায়ী ভাষণে কান্নায় ভেঙে পড়লেন এনজো

নওগাঁর সাপাহার সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে একই পরিবারের চার সদস্যকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে সোনাডাঙ্গা সীমান্তের ২৫০/১-এস পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আর্টিলা ক্যাম্পের সদস্যরা একই পরিবারের একজন নারী ও তিনজন পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিষয়টি জানতে পেরে সোনাডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে। পরে ওই চারজন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় বলে জানা গেছে।

এদিকে, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সীমান্ত এলাকায় বিজিবির টহল দল বলেন, তারা কঠোরভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করার জন্য সতর্ক অবস্থানে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102