মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুর মহানগরের টঙ্গীর শিলমুন দক্ষিণপাড়া এলাকায় চুরির অভিযোগে সাকিব (৩১) ও রাকিব (২২) নামের দুই আপন ভাইকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
পরবর্তীতে তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার(৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আটক দুই ভাই সাকিব ও রাকিব গাজীপুরের পূবাইল আড়াইবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। খবর পেয়ে তাদের বাবা আলমগীর হোসেন ও মা সাবিনা আক্তার দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ছেলেদের বাঁচাতে আকুতি-মিনতি ও কান্নাকাটি শুরু করেন।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক পাঁচটার দিকে দুই ভাই সাকিব ও রাকিব একটি অটোরিকশা নিয়ে চুরির উদ্দেশ্যে বের হন। এ সময় এক ভাই চালক এবং অপরজন যাত্রী সেজে টঙ্গী শিলমুন দক্ষিণপাড়া এলাকার জামাল উদ্দিনের মালিকানাধীন একটি তিনতলা ভবন থেকে এসএস পাইপ নামাতে শুরু করেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা এসে দুজনকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়।

সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানার
এসআই মঞ্জু ঘটনাস্থলে পৌঁছে
দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়। দুইভাই চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন

এলাকাবাসী আরও জানান, গণপিটুনির শিকার অভিযুক্ত রাকিব উপস্থিত বাসিন্দাদের সরাসরি প্রাণনাশের হুমকি দেন। তিনি চিৎকার করে বলেন, এবার দুই ভাই এক বছরের জন্য জেলে যাচ্ছি। জেল খেটে ফিরে এসে সবাইকে দেখে নেব, গুলি করে মারব। এবার বের হতে পারলে জায়গা মতো দেব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গণপিটুনির শিকার দুই ভাইকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বাবা আলমগীর হোসেনের জিম্মায় চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102