সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় হাম নিয়ে উদ্বেগ, শিশু মৃত্যুর তথ্য নিয়ে আলোচনা BATEXPO 2026: বাংলাদেশের পোশাকশিল্পে বিশ্ব আস্থার নতুন প্রতিচ্ছবি নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাজপথের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় শিমুল আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম। ঢামেকের বাথরুম থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যু, ভাঙচুর

নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকদের অবদান, পেশাগত মর্যাদা, অধিকার এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, দুর্গাপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, সুসং সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান সিরাজ সহ অন্যান্য শিক্ষকগণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তাঁরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখান, জ্ঞানের আলোয় আলোকিত করেন এবং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। একটি শিক্ষিত, সচেতন ও মানবিক জাতি বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা মানে জাতির ভবিষ্যৎকে সম্মান জানানো। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত অধিকার সংরক্ষণ এবং মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শিক্ষা ও শিক্ষকতার মর্যাদা আরও সমুন্নত রাখার প্রত্যয়কে তুলে ধরে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102