বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বৈশ্বিক সক্ষমতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও নতুন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম BATEXPO 2026। দীর্ঘ এক যুগ পর প্রত্যাবর্তন করা এই মেগা আয়োজন এবার শুধু একটি প্রদর্শনী নয়—এটি বাংলাদেশের পোশাকশিল্পের পরিবর্তিত সক্ষমতা, আন্তর্জাতিক buyer confidence এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ জাতীয় ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম।
আগামী ১৮–১৯ নভেম্বর ২০২৬ ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য BATEXPO 2026-এ বিশ্বের শীর্ষস্থানীয় buyers, retailers, sourcing leaders ও fashion industry decision-makers-দের অংশগ্রহণ ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বিশ্বখ্যাত sourcing ও supply-chain platform PDS Limited-এর মতো প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং Primark, Pepco, M&S, Walmart Global Sourcing, Kmart, Cotton On, PDS ও LC Waikiki-সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশের sourcing destination হিসেবে ক্রমবর্ধমান আস্থার একটি শক্তিশালী বার্তা বহন করছে।
এই আস্থা কেবল বাংলাদেশের উৎপাদন সক্ষমতার ওপর নয়; গত এক দশকেরও বেশি সময়ে দেশের পোশাকশিল্পে ঘটে যাওয়া ব্যাপক রূপান্তরের ওপর প্রতিষ্ঠিত। Workplace safety, workers’ wellbeing, social compliance, green manufacturing, resource efficiency, sustainability, digitalisation, automation, technology, product diversification এবং higher-value manufacturing—প্রতিটি ক্ষেত্রেই শিল্পটি নতুন সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশের RMG sector-এর এই transformation এখন আন্তর্জাতিক sourcing landscape-এ দেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করছে।
এই শিল্প শুধু রপ্তানি আয়ের প্রধান উৎস নয়; এটি বাংলাদেশের country branding-এর অন্যতম শক্তিশালী ambassador। বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি পোশাক পৌঁছে দিচ্ছে “Made in Bangladesh”-এর পরিচয় ও সক্ষমতার বার্তা। একই সঙ্গে গত এক দশকের রূপান্তরের ফলে বাংলাদেশি পোশাকশিল্প ক্রমেই quality, compliance, sustainability, innovation ও reliability-এর সঙ্গে নিজের বৈশ্বিক পরিচয়কে যুক্ত করছে।
এই শিল্পের প্রভাব কারখানার সীমানা ছাড়িয়ে পৌঁছেছে লাখো পরিবার ও অসংখ্য সহযোগী শিল্পে। Yarn, fabric, accessories, dyeing, washing, logistics, banking, technology, transport ও অন্যান্য supporting industries-কে ঘিরে গড়ে উঠেছে একটি বিশাল শিল্প-ইকোসিস্টেম। বিশেষ করে নারীদের কর্মসংস্থান, আয় ও অর্থনৈতিক অংশগ্রহণ বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আজকের বাংলাদেশ তাই শুধু একটি manufacturing destination নয়; বরং একটি trusted, responsible, competitive and increasingly future-ready sourcing partner। আন্তর্জাতিক buyer-দের পরিবর্তিত চাহিদা, sustainability commitments, নতুন materials, product diversification এবং technology-driven production-এর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ তার সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
BATEXPO 2026 সেই পরিবর্তিত বাংলাদেশেরই বিশ্বমঞ্চ। এখানে global buyers, brands, manufacturers, policymakers, investors, technology providers ও industry leaders একই প্ল্যাটফর্মে যুক্ত হবেন। এর মাধ্যমে নতুন business opportunity, long-term sourcing partnership, product diversification এবং নতুন বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
BATEXPO 2026-এর মূল বার্তা তাই স্পষ্ট—বাংলাদেশ শুধু আজকের order-এর জন্য প্রস্তুত নয়; আগামী দিনের global apparel sourcing-এর জন্যও প্রস্তুত।