সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের এখন পর্যন্ত বাংলাদেশে ৮ দশমিক ৭৯৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে এ পরিমাণ রেমিট্যান্স পাঠানো হয়েছে।

যা গত অর্থবছরের একই সময়ে দেশে আসা রেমিট্যান্স ৭ দশমিক ৬৪৩ বিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ১ শতাংশ বেশি।
রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে বাংলাদেশি প্রবাসী কর্মীদের দেশে পাঠানো অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে রেমিট্যান্সের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন বা প্রায় ৩৬ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে ২০ সেপ্টেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার ছিল। সে সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর— ৩ দিনেই ১৩ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে গত বছরের সেপ্টেম্বরের ১৯ দিনে দেশে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102