সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাজপথের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় শিমুল আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম। ঢামেকের বাথরুম থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যু, ভাঙচুর মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেনিনের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১, ইটের আঘাতে আহত ওসি

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম।

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনিবন্ধিত ও ভুয়া নিউজ পোর্টালে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আজ দুপুরে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ির নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সম্প্রতি তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনিবন্ধিত ও কথিত ভুয়া নিউজ পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব প্রচারের ফলে তার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, প্রকাশিত ও প্রচারিত বিভিন্ন তথ্যের সঙ্গে তার বাস্তব কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার কোনো মিল নেই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি সম্পর্কে সংবাদ বা তথ্য প্রকাশ করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানান, কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করার জন্য।

তিনি আরও বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে তার সম্মান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তিনি আইনগত ও সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।
এ সময় তিনি তার বিরুদ্ধে প্রচারিত তথ্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো তথ্য প্রকাশের আগে তার বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাইয়ের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরাও এ ধরনের অপপ্রচারের নিন্দা জানান এবং প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
তবে হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের করা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি, নিউজ পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারকারীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102