বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে পাকিস্তানি হাইকমিশনার এর সাক্ষাৎ নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। বৃহত্তর রাজশাহী সমিতি রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবদের সংবর্ধনা দিল ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত NTV-তে প্রচারিত হচ্ছে নির্মাতা মেহেদী হাসান (রাজু)-এর ‘ক্ষত’, চলচ্চিত্র নির্মাণে এগিয়ে চলেছেন রাজু স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত ৫৮৩ জন শ্রমিকের মাঝে প্রায় ৫ কোটি টাকার অনুদানের চেক বিতরণ করলেন : শ্রম মন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে, দ্রুত কাজে যেতে চাই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস – ডেপুটি স্পীকার

গোলাপগঞ্জে ঝাঁকজমকপূর্ণ আয়োজনে উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

২০০১ সালে প্রতিষ্ঠিত পেশাদার সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে অনাড়ম্বর ও বর্ণাঢ্য আয়োজনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ছানু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারিছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিবি নিউজের প্রধান উপদেষ্টা লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রভাতবেলার সম্পাদক ও ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা আহ্বায়ক কবির আহমদ সোহেল, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার জয়নুল আবেদীন আজাদ বৃহত্তর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও ইসলামী টিভির সিলেট প্রতিনিধি ফয়ছল আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কামরান উদ্দিন বাদল, মাও. নুরুল হুদা ও দৈনিক সোনালী সিলেট পত্রিকার উপদেষ্টা মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু। এ সময় সাংগঠনিক সম্পাদক কামাল খান ও সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই সাংবাদিকদের দায়িত্বশীলতা, সততা, নিরপেক্ষতা ও পেশাগত নীতিমালা মেনে চলা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, সাংবাদিকতার মতো মহান পেশাকে কোনোভাবেই ব্যক্তিস্বার্থে ব্যবহার করা উচিত নয়। পেশার মর্যাদা রক্ষা করে মানুষের কথা বলতে হবে এবং সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে পেশাগত উন্নয়নে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হাসিব। এছাড়া মুফতি আমিনুল ইসলাম ও মাও. জালাল আহমদ কোরআন তেলাওয়াত করেন।অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি অতিথি ও সংবর্ধিত ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথি ও সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, সহ-সাধারণ সম্পাদক এইচ এম সেলিম, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল/খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হাসিব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. আব্দুল আবিদ, সহ-প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. সুলেমান হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন মুন্না, প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. এ. মালেক।

এছাড়াও সদস্য লায়েক আহমদ, তবারক আলী, মজির উদ্দিন, মুজিবুর রহমান, সেলিম আহমদ, সেবুল আহমদ, হারুনুর রশিদ এবং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ঐতিহ্য ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রেখে ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানুষের পাশে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশের মধ্য দিয়েই সাংবাদিকতার প্রকৃত সার্থকতা অর্জন করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102