বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এবার কার হাতে উঠছে শান্তির নোবেল? বিএনপি হুমকি-ধমকিতে ভয় পায় না : মীর শাহে আলম ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত স্নেক প্লান্ট: কম যত্নে ঘরে সবুজের ছোঁয়া প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন আইফেল টাওয়ারের প্রধান চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল আমার লাশের ওপর দিয়ে হলেও ফুটপাত দখলমুক্ত হবে : ডিএনসিসি প্রশাসক সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ভাঙচুর

ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম, মোঃ আবুল খায়ের ভূঁইয়া, মোঃ তমিজ উদ্দিন, মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মোঃ কেরামত আলী এবং সাইদ উদ্দিন আহমাদ হানজালা অংশগ্রহণ করেন।

আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের জনবল, দপ্তর সংস্থাসমূহের কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগের পলিসি প্রণয়ন ও বাস্তবায়ন সম্পর্কিত তথ‌্য, ডাটা তরঙ্গ, টেলিযোগাযোগ শিল্প, পার্সেল সার্ভিস, ওয়াই-ফাই সেবার চলমান কার্যক্রমের বিবরণ উপস্থাপন করা হয়। বিমান বন্দরসমূহে ওয়াই-ফাই সেবা, ভূমি সেবার মান উন্নয়ন, ইন্টারনেট সেবার ব‌্যয় কমানোর পরিকল্পনা, বিটিসিএল এর অব‌্যবহৃত সম্পদ কার্যকর করা এবং ডাক বিভাগে পার্সেল সেবার পরিমাণ বৃদ্ধির তথ‌্য উপস্থাপন করা হয়েছে।

বৈঠকে ডাক বিভাগের ডাটাবেইজে সকল নাগরিকের ঠিকানা সংরক্ষণ কার্যক্রম, ব্রডব‌্যান্ড অবকাঠামো সম্প্রসারণ, নির্ভরযোগ‌্য ও সাশ্রয়ী সেবা, এআই-সক্ষম বাংলাদেশ গঠন, ডিজিটাল পেমেন্ট প্রচলনে সহায়তা, কলসেন্টারের মাধ‌্যমে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি, সাইবার সিকিউরিটি এবং দেশের শিশু কিশোরসহ মাধ‌্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন‌্য নিরাপদ ইন্টারনেট ব‌্যবহার নিশ্চিতকরণ প্রকল্পসমূহকে আরো গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করা হয়।

নতুন প্রজন্মকে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ‌্যে তথ‌্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ব‌্যবহার নিশ্চিত করা ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা প্রদানের পাশাপাশি টেলিটকের সেবার মান বৃদ্ধির লক্ষ‌্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন‌্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ‌্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102