মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ভারতে ৮ দেশের বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের যোধপুর বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পরিচালনায় শুরু হয়েছে বহুদেশীয় সামরিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’। ‘অংশীদারিতে শক্তি’ মূল প্রতিপাদ্য নিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এই মহড়া চলবে।

ভারতসহ আটটি দেশের বিমানবাহিনীর অংশগ্রহণে আয়োজিত এই যৌথ মহড়ার মূল লক্ষ্য হলো পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধি ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় করা।
এবারের মহড়ায় স্বাগতিক ভারতের পাশাপাশি বাংলাদেশ, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, যৌথ এই অনুশীলনে এফ-৩৫, রাফাল, এফ-১৬ যুদ্ধবিমানসহ বিভিন্ন উন্নত পরিহন ও জ্বালানি সরবরাহকারী বিমান অংশ নিয়েছে। সামরিক বিমান চালনার পাশাপাশি মহাকাশ নিরাপত্তা এবং আধুনিক কৌশলগত পরিকল্পনা নিয়েও যৌথভাবে কাজ করছেন অংশ নেওয়া বিমান বহিনীর কর্মকর্তা ও কর্মীরা।

সামরিক অনুশীলনের বাইরেও অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধি দলের জন্য ঐতিহ্যবাহী স্থান ভ্রমণ, শিল্প এলাকা পরিদর্শন, সেমিনার ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102