শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

উত্তরায় লেক ও নালা পরিষ্কার, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার আহ্বান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের লেকের দুই পাশ ও আশপাশের নালা-ডোবা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উত্তরা পশ্চিম থানা বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার ধারাবাহিকতায় এ পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়। উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালামের তত্ত্বাবধানে এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে লেকের দুই পাশ ও আশপাশের নালা-নর্দমা থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এ সময় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা বলেন, জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশে মশার প্রজনন বাড়তে পারে। এতে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তারের আশঙ্কা থাকে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিতভাবে নালা-নর্দমা, ডোবা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার প্রয়োজন রয়েছে।

এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন নিজ নিজ বাড়ির আঙিনা, আশপাশের নালা-নর্দমা ও জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

পরিচ্ছন্নতা অভিযানে উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102