বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে মার্কিন ফার্স্ট লেডির বৈশ্বিক উদ্যোগে জুবাইদা রহমান, সদস্য এখন ৫৭ দেশ দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের ভিডিও ফেসবুকে, ঘটনা তদন্তে কমিটি ‘ইসরায়েলের প্রেমিক’ পুরস্কার পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের ভিডিও ফেসবুকে, ঘটনা তদন্তে কমিটি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের সঙ্গে এক নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ার পর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে দুই মিনিট ১০ সেকেন্ডের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে কালো বোরকা ও নেকাব পরা এক নারী চেয়ারে বসে আছেন। ওই শিক্ষক কক্ষের দরজা-জানালা দিয়ে বাইরে নজর রাখেন এবং ওই নারীকে একাধিকবার স্পর্শ করেন।

প্রতিবারই নারী তাকে বাধা দেন। কিছুক্ষণ পর ওই নারী কক্ষ থেকে বেরিয়ে যান।

এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন বলেন, ‘প্রতিষ্ঠানের একটি কক্ষে সিসিটিভি ক্যামেরায় ওই ঘটনা ধরা পড়েছে। ঘটনাটি গত ২০ আগস্টের বলে নিশ্চিত হয়েছি।

ওই শিক্ষক নন-এমপিও (সরকারি বেতনবহির্ভূত) হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি জানার পরপর আমরা তাকে বরখাস্ত করেছি এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি। ঘটনাটি বিস্তারিত তদন্তে কমিটি গঠন করা হয়েছে।’
ওই নারীর পরিচয়ের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, নারীটি কে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পুলিশের নজরে এসেছে। এ নিয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা দুঃখজনক ও কাম্য নয়। অভিযুক্ত শিক্ষককে অবশ্যই আইনের আওতায় আনা দরকার। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102