বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে মার্কিন ফার্স্ট লেডির বৈশ্বিক উদ্যোগে জুবাইদা রহমান, সদস্য এখন ৫৭ দেশ দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের ভিডিও ফেসবুকে, ঘটনা তদন্তে কমিটি ‘ইসরায়েলের প্রেমিক’ পুরস্কার পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী

মার্কিন ফার্স্ট লেডির বৈশ্বিক উদ্যোগে জুবাইদা রহমান, সদস্য এখন ৫৭ দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এর পরিসর বেড়েছে। গত মার্চে ওয়াশিংটনে আয়োজিত এই উদ্যোগের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ডা. জুবাইদা রহমানও রয়েছেন সম্প্রসারিত এই বৈশ্বিক জোটে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এর নতুন পর্যায়ের কার্যক্রম তুলে ধরেন মেলানিয়া ট্রাম্প। এ সময় বিশ্বের ৫৭টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি প্রযুক্তি খাতের নেতারা অংশ নেন।

 

মেলানিয়ার এই উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণ। এর চারটি প্রধান ক্ষেত্র হলো শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষাপ্রযুক্তি, অনলাইন সুরক্ষা এবং ডিজিটাল দক্ষতা।

উদ্যোগটির আওতায় অংশগ্রহণকারী দেশগুলোর ফার্স্ট স্পাউস বা সমপর্যায়ের নেতারা নিজ নিজ সরকারের সঙ্গে কাজ করছেন।
নিউইয়র্কের অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প নতুন সদস্য দেশগুলোকে স্বাগত জানান এবং ২০২৬ সালের জন্য কয়েকটি আন্তর্জাতিক কর্মসূচির ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে মেলানিয়ার আয়োজনে জি২০ সম্মেলন, ফিলিপাইনের ফার্স্ট লেডি লিজা আরানেতা মার্কোসের আয়োজনে আসিয়ান সম্মেলন, পোল্যান্ডের ফার্স্ট লেডি মার্তা নাভরোকিয়ার আয়োজনে ইউরোপীয় আঞ্চলিক বৈঠক এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ফার্স্ট লেডি দিয়ানি প্রিন্স-ড্রুর আয়োজনে ক্যারিবীয় আঞ্চলিক বৈঠক।

 

অনুষ্ঠানে প্রযুক্তি খাতের নতুন অংশীদারিত্বও ঘোষণা করা হয়।

এডোবি, অ্যামাজন ইনটেল, স্টারলিঙ্ক, গুগল, ও জুম এই উদ্যোগের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, এসব অংশীদারিত্ব ১৫টির বেশি দেশের শিশু ও তরুণদের শিক্ষা, প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতার সুযোগ সম্প্রসারণে কাজ করবে।
মেলানিয়া ট্রাম্প বলেন, শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ নিশ্চিত করাই উদ্যোগটির মূল লক্ষ্য। তার মতে, বিভিন্ন দেশের নেতৃত্ব একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য নতুন সুযোগ তৈরি করা সম্ভব।

 

এর আগে গত মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে’ ৪৫টি দেশের ফার্স্ট স্পাউস ও সমপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সেই সম্মেলনে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডা. জুবাইদা রহমান।
ওই সম্মেলনে জুবাইদা রহমান শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ও বিকাশে আরো গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাতও করেন জুবাইদা। দুই পক্ষ শিশুদের কল্যাণে সহযোগিতার বিষয়ে একমত হয়েছিলেন বলে সে সময় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল।

 

মার্চের ৪৫ দেশের সম্মেলন থেকে সেপ্টেম্বরের ৫৭ দেশের জোটে সম্প্রসারণকে উদ্যোগটির আন্তর্জাতিক পরিসর বাড়ার একটি ধাপ হিসেবে দেখানো হচ্ছে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময় মেলানিয়া ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চালু করেন।

উদ্যোগটির মাধ্যমে শিশুদের জন্য এআই ও অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং অনলাইন ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষার বিষয়েও কাজ করা হচ্ছে। আগামী দিনে বিভিন্ন অঞ্চলে আরো সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102