বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ! মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে মার্কিন ফার্স্ট লেডির বৈশ্বিক উদ্যোগে জুবাইদা রহমান, সদস্য এখন ৫৭ দেশ দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের ভিডিও ফেসবুকে, ঘটনা তদন্তে কমিটি

দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশের জনস্বার্থে যত আন্দোলন হয়েছে, সব আন্দোলনের বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘দেশের জনস্বার্থ, জাতীয়তাবাদী আন্দোলন এবং এ দেশের জনগোষ্ঠী তাদের আত্মনিয়ন্ত্রণের জন্য যে আন্দোলন করেছে, প্রত্যেকটারই বিরোধিতা করেছে জামায়াত।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণ করেছে দাবি করে রিজভী বলেন, ‘জনগণের সঙ্গে আপনারা বারবার প্রতারণা করার কারণে কোনো দিন জনগণের চূড়ান্ত আস্থা লাভ করতে পারেননি। এটাই হচ্ছে তাদের দুর্ভাগ্য।’

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধী দলের আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও দায়ী বলে অভিযোগ করেন তিনি।

অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিরোধী দলের কর্মসূচি কোনো রকম বাধার সম্মুখীন না হওয়া প্রমাণ করে, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102